Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপপুর প্রকল্পের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ, সুদ সমঝোতার ইঙ্গিত অর্থ উপদেষ্টার

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।



এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলের সঙ্গে রূপপুর প্রকল্প ঘুরে দেখেন।

অর্থ উপদেষ্টা জানান, প্রকল্পটি পরমাণু নিরাপত্তার সর্বাধুনিক পদ্ধতি অনুসরণ করে বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, "আমরা যত দ্রুত সম্ভব এর ইতিবাচক প্রভাব দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই।"

প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিকে স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, "বড় প্রকল্প হিসেবে যেটুকু মেয়াদ বেড়েছে, তা অস্বাভাবিক নয়। সুদের বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুযোগ রয়েছে।"

সভায় অর্থ উপদেষ্টা বিগত সরকারকে সমালোচনা করে বলেন, গত ১৫ বছরে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করা হয়েছে। তিনি সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।

মতবিনিময় সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোকাব্বির হোসেন, পাবনা জেলা প্রশাসক মফিজুল হক, পুলিশ সুপার মোর্তজা আলীসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ